হোম > রাজনীতি

জাতীয় সবুজ মিশন চালুর ঘোষণা দিলেন তারেক রহমান

আতিকুর রহমান নগরী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সবুজ মিশন চালু করার ঘোষণা দিয়েছে। রোববার (৫ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ পরিকল্পনার কথা জানান।

তারেক রহমান বলেন, ‘আমরা একটি জাতীয় সবুজ মিশন চালু করব, ২৫ কোটি গাছ রোপণ করব, নদী পুনরুদ্ধার করব, বর্জ্যকে সম্পদে রূপান্তর করব, কৃষিকাজ আধুনিকীকরণ করব, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করব এবং আমাদের যুবসমাজের জন্য সুযোগ তৈরি করতে সমুদ্র অর্থনীতি সম্প্রসারণ করব। আমরা ঢাকা কেন্দ্রিক প্রবৃদ্ধি বন্ধ করব এবং আধুনিক, সুপরিকল্পিত শহর গড়ে তুলব যাতে প্রতিটি অঞ্চল উন্নত হয় এবং প্রতিটি নাগরিক উপকৃত হয়।’

পোস্টে তিনি আরো বলেন, ‘একটি বাড়ি একটি মৌলিক মানবাধিকার। আমাদের সকলেরই এমন একটি বাড়ি প্রাপ্য যা নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সুরক্ষিত। আমাদের গ্রামাঞ্চল, শহর, শহর, নদী, বন, সবই একই আবাসস্থল এবং একসঙ্গে তারা আমাদের ভবিষ্যৎ গঠন করে। একটি ভাঙা পরিবেশে একটি শক্তিশালী ঘর থাকতে পারে না এবং টেকসই উন্নয়ন ছাড়া আমরা একটি সমৃদ্ধ জাতি গড়ে তুলতে পারব না।’

বিশ্ব বাসস্থান দিবসে বিএনপির ৩১ দফা পরিকল্পনাকে এসব সমস্যা সমাধানের জন্য রোডম্যাপ হিসেবে পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। এ সময় দুটি প্রতিশ্রুতির ওপর জোর দেন তিনি। সেগুলো হলো—জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা (দফা ২৯) এবং পরিকল্পিত ও সুষম নগরায়ণ এবং বিকেন্দ্রীকরণ (দফা ৩১)।

তারেক রহমান অঙ্গীকার করেন, বিএনপি সরকার আবাসস্থল ও ভবিষ্যৎ রক্ষা করবে। সে সঙ্গে একটি সবুজ ও আরও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এদিকে তারেক রহমান দুই দশকের মধ্যে প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। রোববার সাক্ষাৎকারের বিষয়টি বিবিসি বাংলা তাদের ফেসবুক পোস্ট সূত্রে জানা গেছে।

বিবিসি বাংলা জানায়—সাক্ষাৎকারে নির্বাচন, জাতীয় ও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তারেক রহমান। দুই পর্বের এই সাক্ষাৎকারটি সোমবার (৬ অক্টোবর) এবং মঙ্গলবার (৭ অক্টোবর) প্রচার করা হবে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা