হোম > রাজনীতি

চীনা রাষ্ট্রদূতের কাছে দুটি হল নির্মাণের প্রস্তাব ডাকসুর

প্রতিনিধি, ঢাবি

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং সম্পাদকবৃন্দ সোমবার (২২ সেপ্টেম্বর) চীনা দূতাবাসে এক মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় ডাকসুর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবনিযুক্ত কোষাধ্যক্ষ এবং ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এইচ. এম. মোশারফ হোসেন।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধি, গবেষণা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন ডাকসু নেতারা। এ সময় তারা শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ে আরও দুটি নতুন হল নির্মাণের প্রস্তাব দেন।

আলোচনায় উল্লেখ করা হয়, প্রস্তাবিত ৫ হাজার ছাত্রী ধারণক্ষমতাসম্পন্ন চায়না-বাংলাদেশ মৈত্রী হল এর নির্মাণকাজ এ বছরের মধ্যেই শুরু হবে। পাশাপাশি ডাকসু নেতৃবৃন্দের উত্থাপিত নতুন দুটি হল নির্মাণের প্রস্তাবকেও ইতিবাচকভাবে গ্রহণ করেন চীনা রাষ্ট্রদূত। তিনি আশ্বাস দেন, দ্বিতীয় ধাপে চীন এ প্রকল্প বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে।

এছাড়াও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য, ক্রীড়া, শিক্ষা, গবেষণা, বৃত্তি ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমে চীন ঢাবি শিক্ষার্থীদের পাশে থাকবে।

সভা শেষে ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্রদূতকে স্মারক উপহার প্রদান করেন। বিপরীতে ডাকসুর নেতাদেরও শুভেচ্ছা স্মারক তুলে দেন চীনের রাষ্ট্রদূত।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল