হোম > রাজনীতি

প্রশাসনের পক্ষপাতিত্বে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে: আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার

একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, অন্তত একশটি উদাহরণ রয়েছে প্রশাসনের একতরফা আচরণের।

তিনি অভিযোগ করে বলেন, “সিলেট- ৩ আসনে তথ্য পরবর্তীতে দাখিল করবেন বলার পরও একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে ওই আসনে বিএনপির প্রার্থীর ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতি থাকা সত্ত্বেও তার কাগজপত্র পরবর্তীতে দাখিলের শর্তে মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে”।

প্রশাসনের এমন আচরণের কারণে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনেও অতীতের মতো পক্ষপাতিত্ব এবং একতরফা আচরণের শঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, “কমিশনকে আহ্বান জানিয়েছি, এই ঘটনাগুলোর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সামনের শুনানিতে যেটি ইলেকশন কমিশনের সরাসরি অধীনে হবে, আপিলের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব যেন আর না থাকে”।

তিনি আরো বলেন, “যদি সেখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয় তাহলে এই ইলেকশন কমিশনের একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের যে সক্ষমতা সেটার ওপর প্রশ্ন আসবে,” ।

গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে

সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী

গণমাধ্যমে থাকা আওয়ামী তথ্যসন্ত্রাসীদের জবাবদিহির আওতায় আনতে হবে

ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াতসহ ১১ দলীয় জোটের

জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে : সাইফুল আলম খান

পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস আত্মঘাতী সিদ্ধান্ত : মিয়া গোলাম পরওয়ার

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের আহ্বান এনসিপির

জনগণকে সঙ্গে নিয়ে গণভোট বাস্তবায়নের পথে হাঁটবে বিরোধীদল

‘মঙ্গল শোভাযাত্রা’ মুসলিমদের ওপর চাপানো যাবে না: হেফাজতে ইসলাম

জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না সরকারি দল: এটিএম আজহারুল