হোম > রাজনীতি

ভারতে ওয়াকফ বিল পাসের প্রতিবাদে ঢাকায় ছাত্রশিবিরের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাস ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিমবিরোধী পদক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার দুপুরে রাজধানীর শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে ঢাকা মহানগর শিবিরের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

এসময় শিবির নেতারা ভারতের বিজেপি সরকারের কট্টর হিন্দুত্ববাদী নীতির বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। তারা বলেন, ৩ এপ্রিল ভারতের সংসদে পাস হওয়া ওয়াকফ সংশোধনী বিলটি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা এবং মৌলিক অধিকার হরণের একটি সুপরিকল্পিত চক্রান্ত। এ আইন বিজেপি সরকারের মুসলিম বিদ্বেষী অবস্থানকে আবারও স্পষ্টভাবে উন্মোচন করেছে।

তারা আরো বলেন, এই বিলের মাধ্যমে মুসলমানদের দানকৃত ধর্মীয় সম্পদ-যেমন মসজিদ, মাদরাসা, কবরস্থান ও আশ্রয়কেন্দ্রে সরকারি হস্তক্ষেপ এবং দখলের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এছাড়া, বিল অনুযায়ী ওয়াকফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে মুসলিম নয় এমন কমপক্ষে দুজন সদস্য অন্তর্ভুক্তির বাধ্যবাধকতা রেখে ধর্মীয় স্বাতন্ত্র্যে হস্তক্ষেপের পথ সুগম করা হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

মানববন্ধনে বক্তারা ভারতের এই আইন বাতিলের দাবি জানান এবং আন্তর্জাতিক মহলকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন