হোম > রাজনীতি

ফিরোজার নিরাপত্তায় সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজার নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা রয়েছেন।

মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, ফিরোজার সামনের সড়কটি গাড়ি চলাচলে আটকে দেয়া হয়েছে। শুধু পায়ে হেঁটে চলাচল করতে একটু শিথিল রাখা হয়েছে। কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

সোমবার লন্ডনের গ্রিনিচ সময় বিকেল ৪টা ১০ মিনিটে কাতারের আমিরের দেয়া বিশেষ বিমান ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ ঢাকার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। কাতারের দোহা বিমানবন্দরে বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা করেছেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সনকে বহন করা কাতার আমিরের দেয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় ভোর ৬ টা ৫ মিনিটে দোহা বিমান বন্দর রানওয়ে থেকে ঢাকার উদ্দেশে রওনা করেছেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন