হোম > রাজনীতি

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নিতে ইসিকে নির্দেশ

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

এর আগে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন নুসরাত তাবাসসুম।

গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি একই দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করা হয়।

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে গত ২২ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকাল ৪টা পর্যন্ত। কিন্তু এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে কমিশন।

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান

সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের

নাগরিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই শহর পরিচ্ছন্নতায় মাঠে নেমেছি: সেলিম উদ্দিন

ফ্যাসিবাদ পুনর্বাসন রোধে একটি রোডম্যাপ তৈরি করতে হবে: আইনমন্ত্রী

তিন পার্বত্য জেলা পরিষদে ‘বিএনপি ছাড়া কারও প্রতিনিধিত্ব নেই’, প্রতিবাদ এনসিপির

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

নাহিদদের কার্যালয়ে ডা. শফিক, দিলেন ঐক্যের বার্তা