হোম > রাজনীতি

সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলা অন্যতম মাধ্যম : আমিনুল হক

স্টাফ রিপোর্টার

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন,আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যে দেশে বর্তমান যুবসমাজ ও তরুণ সমাজের চিন্তা-চেতনাকে কাজে লাগিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি। একটি সুন্দর ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে পারি; যেই দেশে আর কোনোদিন স্বৈরাচারের জন্ম হবে না।

শুক্রবার রাজধানীর খিলক্ষেতে তলনা রুহুল আমিন খান উচ্চ বিদয়ালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আয়োজনে-২৬ টি থানা নিয়ে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর খিলক্ষেত থানা বনাম উত্তরখান থানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাধুলার মাধ্যমে আমরা একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ব উল্লেখ করে তিনি আরও বলেন,গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার অনৈতিক ভাবে আমাদের যুবসমাজকে যেভাবে মাদকের দিকে ঠেলে দিয়েছিল। সেই মাদক থেকে আমাদের যুবসমাজ ও তরুণ প্রজন্মকে মাঠমুখী করে মাদকমুক্ত করার জন্য আমাদের প্রত্যক বাবা-মা তার সন্তানকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার জন্য মাঠে পাঠাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক মো. আক্তার হোসেন,মহানগর উত্তর বিএনপির সদস্য সমন্বয়ক জাহেদ পারভেজ চৌধুরী ছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুনসহ প্রমুখ।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি