হোম > রাজনীতি

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জনতা পার্টি বাংলাদেশের উদ্বেগ

বিশেষ প্রতিনিধি

রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে পাশবিক কায়দায় নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন ও মহাসচিব শওকত মাহমুদ।

শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, রাজনৈতিক, ব্যবসায়িক যে দ্বন্দেই হোক না কেন বিএনপির অঙ্গসংগঠন সমূহের এক শ্রেণির দুর্বৃত্ত নেতা সোহেলকে মিটফোর্ড এলাকায় প্রকাশ্য দিবালোকে পৈশাচিক কায়দায় উলঙ্গ করে পাথর মেরে হত্যা করেছে। খুনিরা এ মর্মান্তিক হত্যাকাণ্ডের সময় পাশবিক উল্লাসে মেতে ওঠে। এ ঘটনায় গোটা দেশবাসী স্তব্ধ ও মূক হয়ে গেছে। এ ঘটনা ২০০৬ সালে লগি বৈঠা দিয়ে আওয়ামী হত্যাকাণ্ডকেই স্মরণ করিয়ে দেয়।

নেতৃবৃন্দ মনে করেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের ক্ষমতাচুত্যি সত্ত্বেও একশ্রেণীর রাজনৈতিক নেতাকর্মীর মন মানসিকতায় ফ্যাসিবাদ এখনও গেড়ে বসে আছে। সম্প্রতি খুলনায় যুবদল নেতা হত্যাকাণ্ড ও চাঁদপুরে ইমামের ওপর আক্রমণ তারই প্রমাণ। সংস্কার, বিচার, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এ ধরনের হৃদয়বিদারক ঘটনা প্রমাণ করে আইনশৃঙ্খলার অবনতি রোধ করাই এখন সময়ের দাবি অথচ এ বিষয়ে সরকার ক্রমাগতই ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে।

আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ খেলাফত মজলিসের

এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ

এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

বিরোধীদলীয় নেতার সঙ্গে ভিএফজিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

উত্তরায় ‘মানবতার বক্স’ উদ্বোধন করলেন সেলিম উদ্দিন

জামায়াত এমপিকে মাইক্রো ওভেন দিতে চাইলেন পার্থ

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

আরবি প্রভাষকের ওপর হামলাকারীকে গ্রেপ্তারের দাবি

প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি