হোম > রাজনীতি

রাজধানীতে যুবলীগের আরও ৪ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আরও চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- সবুজবাগ থানাধীন ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি রনি (৩৭), আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক বাবলুর রহমান বাবলু (৪০), চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু (৪৩) এবং চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান (৫০)।

ডিবি জানায়, শুক্রবার সন্ধ্যায় সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকাল ৮টার দিকে ডিবি গুলশান বিভাগের একটি টিম মিরপুর-১১ থেকে বাবলুকে গ্রেপ্তার করে। একই দিন সকালে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে দুদুকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজুরকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিকিশন্স) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। তাদের আদালতে হাজির করা হবে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা