হোম > রাজনীতি

একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে?

পোস্টে সারজিস

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর ডিম নিক্ষেপকারীকে শেখ হাসিনার ধন্যবাদ জানানোর ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে?

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সারজিস আলম লেখেন—আমেরিকাতে বিবেকবোধ বেঁচে দেয়া যেই কুলাঙ্গারটা আকতার হোসেনকে ডিম ছুড়েছে তার সঙ্গে পরবর্তীতে শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেছে, ধন্যবাদ জানিয়েছে! একটা মানুষ কতটা ছোটোলোক হলে এই কাজ করতে পারে? এরকম নিচু মানসিকতার একটা নমরুদ ১৬ বছর ধরে একটা দেশের প্রধানমন্ত্রী থাকলে ওই দেশের প্রত্যেকটা সিস্টেমে পচন ধরা ছাড়া আর কি হতে পারে?

তিনি লেখেন—যাদের নেত্রীর এই অবস্থা, তাদের কাছে আরো বেশি ছোটোলোকি দেখতে পাবেন এটাই স্বাভাবিক। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে, আমাদের দেশকে এমন একজন হিংসুক, প্রতিহিংসাপরায়ণ, ছোটোলোক থেকে মুক্তি দিয়েছেন।

সংবিধান মানলে ত্রয়োদশ সংসদ নির্বাচন অবৈধ: হেলাল উদ্দিন

‘নাগরিক সেবা’ অ্যাপ আনছে জামায়াত

আসিফ মাহমুদের ২ একাউন্টে ৯ লাখ ৮৮ হাজার, বাবার ৫ লাখ ৪৭ হাজার

দেশ আবারো স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সে প্রশ্ন তৈরি হয়েছে: নাহিদ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ

কৃষি ও শিল্প মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান

নিজের ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন জামায়াত আমির