হোম > রাজনীতি

রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনো সুযোগ নেই

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ

আতিকুর রহমান নগরী

ছবি: ভিডিও থেকে নেয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনো সুযোগ নেই। আর সরকার আদেশ জারি করলে তা আইন হবে না।

মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মানতে স্বাক্ষরকারী দলগুলো বাধ্য নয়।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রেসিডেন্ট অর্ডার জারির মতো অবস্থা দেশে নেই। কারণ এটা সংবিধানে নেই। এখন কোনো প্রজ্ঞাপনকে যদি আদেশ হিসেবে নামকরণ করতে চায় এবং সেটার যদি আইনি মর্যাদা না থাকে, তাহলে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে। কিন্তু সেটা আইন হবে না। 

এ সময় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের উপদেষ্টাদের মধ্যে কারও কারও বক্তব্য বিভ্রান্তিকর এবং ঐকমত্য কমিশনে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল।

চীনের জুতা কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানিতে জামায়াত আমিরের শোক

বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই: শামা ওবায়েদ

মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল, জামায়াতের নারী এমপির আক্ষেপ

সরোয়ার আলমগীরকে এমপি করে ইসির গেজেট

ইউনূস সরকারের মব কালচারের নেতৃত্বে ছিল জামায়াত: হারুনুর রশীদ

তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহালের রায়কে স্বাগত গণসংহতির

কথা ও কাজে মিল থাকবে—এমন রাজনৈতিক সংস্কৃতি গড়তে চায় জামায়াত

জামায়াতের ফেসবুক পেজে সূরা মুমিনুনের ৪ আয়াত, কারণ কী