হোম > রাজনীতি

৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০০ আসন থেকে ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, এখন পর্যন্ত আমরা ৩০০ আসন ধরেই আগাচ্ছি। আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলেই হয়তো কে কোথায় থেকে দাঁড়াচ্ছে দেখতে পাবেন। আমাদের অনেকে কাজ করছে যার যার এলাকায়।

এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম তার ঢাকা থেকে নির্বাচন করার সম্ভাবনার কথা জানান।

এনসিপি দ্রুত নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, যদিও আমরা নতুন রাজনৈতিক দল। এই এক বছরে আমাদের অনেক কিছু কাঁধে নিতে হয়েছে। আমরা দল গঠনে সেই সময় পাইনি। কিন্তু আমাদের প্রস্তুতি কম থাকুক, বেশি থাকুক সেই জন্য আমরা কখনো নির্বাচন পেছানোর কথা ভাবি না।

নাহিদ বলেন, দ্রুত নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন, দেশের স্থিতিশীলতার জন্য। ফলে ফেব্রুয়ারিকে ধরে আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিবো।

এনসিপি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে জানিয়ে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি, এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সমস্ত পরিকল্পনা সেটা নয়। আমরা নতুন গঠিত হয়েছি। আমরা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছি। এই নির্বাচন আমাদের সামনে একটা প্রথম চ্যালেঞ্জ, প্রথম টেস্ট হবে আমরা এটাতে অংশগ্রহণ করবো। ভালো করি, মন্দ করি এটা জনগণ বিবেচনা করবে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা