হোম > রাজনীতি

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

স্টাফ রিপোর্টার

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের রত্নগর্ভা অধ্যাপিকা মাহমুদা বেগম মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানান।

মির্জা ফখরুল শোকবার্তায় জানান, দৈনিক ‘আমার দেশ’ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা রত্নগর্ভা অধ্যাপিকা মাহমুদা বেগম রোববার ভোরে রাজধানীর মগবাজারস্থ বারাকাহ কিডনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম এর মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। ধর্মপ্রাণ ও পরোপকারী মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগম প্রতিবেশীদের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান অধ্যাপিকা মাহমুদা বেগমের মেধা ও যোগ্যতা দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন, যারা স্ব স্ব পেশায় প্রতিষ্ঠিত। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগমকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবার-পরিজনদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

এদিকে দুপুরে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এক সংবাদ সম্মেলন শুরু করার আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা ইন্তেকাল করেছেন। মাহমুদুর রহমানের মায়ের কথা এইজন্য উল্লেখ করছি, দীর্ঘ ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে মাহমুদুর মাহমুদুর রহমানের মা তার সন্তানকে সমর্থন দিয়ে যে ভূমিকা পালন করেছেন সেটা নিঃসন্দেহে অতুলনীয়।

আমি আজকে আপনাদের মাধ্যমে তার প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের দলের পক্ষে থেকেও শোখ জানাচ্ছি এবং পরম করুণাময় আল্লাহ তাালার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তালা তাকে যেন বেহেশত নসিব করেন। মাহমুদুর রহমান সাহেব ও তার পরিবারকে যেন দু:খ সহ্য করবার আর শক্তি দান করেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন