হোম > রাজনীতি

পতিত স্বৈরাচারের কিছু সুবিধাভোগী ফ্যাসিস্টদের সুরেই কথা বলছে: বুলবুল

স্টাফ রিপোর্টার

পতিত স্বৈরাচারের কিছু সুবিধাভোগী ফ্যাসিস্টদের সুরেই কথা বলছে বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জাতির ঐক্য বিনষ্ট করতে একটি সুবিধাভোগী চক্র উঠেপড়ে লেগেছে। তারা আবারও জুলাই-আগস্ট বিপ্লবের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চালাচ্ছে। তারা আওয়ামী ফ্যাসিবাদের মতো মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ দাঁড় করিয়ে জাতীয় ঐক্য নষ্টের পুরোনো সেই খেলায় মেতেছে।

শনিবার চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াত আয়োজিত শহীদ স্মৃতি জুলাই বিপ্লব ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার, বিজয় দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, যুব জাগরণ নাইট ক্রিকেটের সমাপনী অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিনা ভোটের সরকারে যারা অংশীদার হয়ে সুবিধা নিয়েছে তারাই আবার ফ্যাসিবাদের সুরে জাতিকে বিভক্ত করতে বিভিন্ন বক্তব্য দিচ্ছে। ৫ আগস্ট পরবর্তী ঐক্যবদ্ধ বাংলাদেশে সেসব সুবিধাভোগী চক্র যাতে জাতীয় ঐক্যে ফাটল ধরাতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে দেশের মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করেছিল। বিরোধী মতের কেউ নির্বিঘ্নে চলাফেরা করতে পারেনি। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। হাজার হাজার মামলা দিয়ে নেতাকর্মীদের বছরের পর বছর জেলে আটকে রেখেছে। অসংখ্য মায়ের বুক খালি করেছে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার। রক্তের দাগ এখনো শুকায়নি। কিন্তু এরই মধ্যে ফ্যাসিবাদের সুবিধাভোগী গোষ্ঠী আবারো জাতির ঐক্য নষ্ট করতে তৎপর হয়ে উঠেছে। বিনা ভোটের সরকারে যারা অংশীদার হয়ে সুবিধা নিয়েছে তারাই আবার ফ্যাসিবাদের সুরে জাতিকে বিভক্ত করতে বিভিন্ন বক্তব্য দিচ্ছে। ৫ আগস্ট পরবর্তী ঐক্যবদ্ধ বাংলাদেশে সেসব সুবিধাভোগী চক্র যাতে জাতীয় ঐক্যে ফাটল ধরাতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না

পিরোজপুরে ঘটনা তদন্তে জামায়াতের কমিটি, প্রতিবেদন দিতে হবে তিন দিনে

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

সরকার দেশকে বিশ্বদরবারে হাস্যকর করে তুলেছে: শফিকুল ইসলাম মাসুদ

আইজিপিকে অপসারণ করতে হবে: খেলাফত আন্দোলন

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ

সিপিবির কার্যালয়ে হামলা ও মুক্তিযোদ্ধার দাফনে বাধায় জেএসডির নিন্দা

‘সেদিন যে ছেলেটি লাশের ওপর নৃত্য করেছিল, সে-ই বাপ্পাদিত্য বসু’

শ্রমিকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে

‘স্বাধীন দেশে প্রথম ক্রসফায়ার করেছেন শেখ মুজিব’