হোম > রাজনীতি

শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে: খেলাফত আন্দোলন

স্টাফ রিপোর্টার

খেলাফত আন্দোলন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, পৃথিবীর ইতিহাসে কোন জালেম জুলুম অত্যাচার ও হত্যাযজ্ঞ চালিয়ে তার ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। শেখ হাসিনার বিরুদ্ধে এই ফাঁসির রায় তার গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সীমাহীন জুলুম অত্যাচারের প্রতিফলন। এই রায়ের মাধ্যমে মজলুম জনতার প্রত্যাশা পূরণ হয়েছে।

তিনি আরো বলেন, অতীতে কোন জালিমই তার আবাস ভূমিতে টিকে থাকতে পারেনি। অনেক জালেমদেরকে মজবুত দুর্গ থেকে অপ্রত্যাশিত ভাবে বেইজ্জতি করে বের করেছেন আল্লাহ পাক । পবিত্র কোরআনের সূরা হাশরে আল্লাহ পাক ইরশাদ করেন, হে চক্ষুষ্মানগন! তোমরা উপদেশ গ্রহণ করো।

এ রায় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নতুন কোন ফ্যাসিস্ট দেশে তৈরি না হয় সেজন্য কোরআনের উপদেশ সকলকে গ্রহণ করার আহ্বান জানান হাবিবুল্লাহ মিয়াজী।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা