হোম > রাজনীতি

ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে

মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে অগণিত মসজিদ-মাদ্রাসা, আলেম-উলামা থাকা সত্ত্বেও কেন এত অন্যায়–দুর্নীতি, চুরি এবং অর্থপাচার হচ্ছে। তিনি বলেন, একটা মসজিদ তৈরি করতে মানুষ যে আগ্রহ দেখায়, সেই আগ্রহ ভালো মানুষ তৈরিতে কোথায় হারিয়ে যায়— আমি বুঝি না।

শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন, মসজিদভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারদের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ধর্ম ও নৈতিকতা সমাজে কীভাবে কার্যকরভাবে প্রয়োগ করা যায়—এ নিয়ে দেশে আরও গভীর গবেষণা, আলোচনা ও উদ্যোগ জরুরি। ইন্দোনেশিয়ার উদাহরণ তুলে তিনি জানান, সেখানকার উলামা পরিষদকে বাদ দিয়ে কোনো সরকারই বড় সিদ্ধান্ত নেয় না; বাংলাদেশের ক্ষেত্রে এ ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো নেই।

বিএনপিকে ‘উদারপন্থি গণতান্ত্রিক দল’ উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র না থাকলে কোনো শ্রেণি বা ধর্মের অধিকারই প্রতিষ্ঠা পায় না। গত ১৫–১৬ বছরে শেখ হাসিনা সরকারের অধীনে মানুষের ভোটাধিকার ও ধর্ম পালনের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, কিছু আলেম-ওলামা শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছেন—যা বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি করে। তার অভিযোগ, সরকারি প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও অযোগ্য নিয়োগের ফলে এসব প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়েছে।

ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় এলে ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে এবং রাজস্ব খাতে অন্তর্ভুক্তির উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, প্রতিদিন খবরের কাগজে নানা অপকর্মের সংবাদ আসে; নৈতিক শিক্ষা শক্তিশালী করা গেলে হত্যা, রাহাজানি ও অপরাধ অনেক কমে আসত। নৈতিকতা আসে পরিবার, শিক্ষক, স্কুল ও মাদ্রাসা থেকে— এগুলোকে শক্তিশালী করাই হবে অগ্রাধিকার।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা