হোম > রাজনীতি

বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম গত কিছুদিন ধরে নিউমোনিয়া, ইলেকট্রোলাইট ইমব্যলেন্স, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, পিত্তথলির পাথর, ক্রনিক কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২১ আগস্ট হতে তিনি হাসপাতালে ভর্তি আছেন।

আব্দুস সালামের শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: রফিকূল ইসলাম। শনিবার বিকালে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে দেখতে গিয়ে আরও বিস্তারিত পরীক্ষার উপদেশ দেন।

রোববার পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান ডা. রফিক।

তিনি বলেন, বর্তমানে আব্দুস সালামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ও তার পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।

রাজশাহী বিভাগে বিএনপি'র সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার মধ্যে অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

প্রাথমিক চিকিৎসার পরে ঢাকায় তাকে জরুরি ভিত্তিতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।

স্পেনের প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি বন্ধের দাবি

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

এমপি হওয়া তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ফল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়