হোম > রাজনীতি

আড়াইহাজারে জামায়াতের গণসংযোগে সন্ত্রাসী হামলার নিন্দা

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী ইলিয়াস মোল্লার গণসংযোগকালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার এ হামলায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আবুল হোসেনসহ ৫ জন কর্মী আহত হয় বলে দলটি জানিয়েছে।

সন্ত্রাসী শাহজাহান শিকারী, শাহপরান শিকারী, শাহজালাল শিকারী, আমীর হোসেন, ঈমন, তরিকুল ও আবুল হোসেনের নেতৃত্বে এই হামলা করা হয় বলেও সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন।

গণসংযোগে এ সন্ত্রাসী হামলা ও আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই নিন্দা জানান। একইসঙ্গে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতি আহ্বান জানান নেতারা।

বিবৃতিতে জামায়াত নেতারা আরও বলেন, ইলিয়াস মোল্লা জামায়াতের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল এবং আড়াইহাজারের জনপ্রিয় জননেতা। তিনি দুপতারা ইউনিয়নের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান। তার গণসংযোগে বাধা প্রদান ও হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

তারা আরও বলেন, ৫ আগস্টে ফ্যাসিস্ট অপশক্তির বিদায়ের পর দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে এবং একটি সহনশীল পরিবেশ বিরাজ করবে। কিন্তু জুলাই বিপ্লবের পরও ফ্যাসিবাদী কায়দায় গণসংযোগে বাধা প্রদান, হামলা ও আহত করার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন