হোম > রাজনীতি

২০ ঘণ্টা পেরোলেও সন্ধান মেলেনি জিসানের, উদ্বেগ শিবিরের

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা পশ্চিম জেলা শাখার সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধান দীর্ঘ ২০ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাকে দ্রুত নিরাপদ অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

বিবৃতিতে নেতারা বলেন, বৃহস্পতিবার রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর বের হওয়ার পর থেকে জিসান আহমেদ প্রধানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনার পরপরই তার পরিবার পুলিশকে বিষয়টি অবহিত করে। কিন্তু কোনো অগ্রগতি না হওয়ায় শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা আবারও থানায় যান। দীর্ঘ অপেক্ষার পর সকাল ৯টার দিকে তারা পুলিশের সঙ্গে সাক্ষাৎ করতে সক্ষম হন।

শিবির নেতাদের অভিযোগ, উদ্ধারের বিষয়ে প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলেও পুলিশ সন্তোষজনক কোনো তথ্য দেয়নি। ঘটনার ২০ ঘণ্টারও বেশি সময় পার হলেও জিসানের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, যা উদ্বেগ বাড়িয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, একটি চক্র জিসানকে অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে। যে নম্বর থেকে মুক্তিপণ চাওয়া হয়েছে সেটিও এখনও সক্রিয় রয়েছে। অপহরণকারীদের ব্যবহৃত ফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য প্রশাসনের কাছে দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে দাবি করেছে সংগঠনটি।

শিবির জানায়, তারা পুলিশ সদর দপ্তর, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাবের সঙ্গেও যোগাযোগ করে দ্রুত জিসানকে উদ্ধারের অনুরোধ জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে শিবির নেতারা বলেন, স্বৈরাচার-উত্তর বাংলাদেশে এ ধরনের ঘটনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর রহস্যজনক আচরণ কোনোভাবেই কাম্য নয়। এটি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে।

তারা অবিলম্বে জিসান আহমেদ প্রধানকে অক্ষত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

১১ দলের ৭ দফা দাবি কোটি মানুষের প্রাণের দাবি: কুষ্টিয়ায় মোবারক হোসাইন

রাজনৈতিক অবস্থানের মূলকথা তুলে ধরলেন মামুনুল হক

জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে একটি পরিবারও অবহেলিত থাকবে না: এমপি মাসুদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

আইনশৃঙ্খলার অবনতির কারণেই বাড়ছে হত্যাকাণ্ড

দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল

বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার আহ্বান সাইফুল হকের

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের ব্রেইল কোরআন ও সাদাছড়ি দিলেন ছাত্রদল নেতা বাসিত

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ