হোম > রাজনীতি

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার আহ্বান এনসিপির

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রতি ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তাবিত তারিখ নিয়ে পরীক্ষার্থীদের ন্যায্য উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার এবং পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার এনসিপির যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানায় দলটি।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস পরীক্ষায় দ্রুততা, স্বচ্ছতা ও সংস্কারের যে পদক্ষেপ নিয়েছে তা ইতিবাচক হলেও, লিখিত পরীক্ষার সময়সূচি পরীক্ষার্থীদের প্রস্তুতিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।

বলা হয়, সাধারণত বিসিএস লিখিত পরীক্ষার জন্য তিন থেকে চার মাস প্রস্তুতির সময় দেওয়া হলেও, এবার কার্যত মাত্র দুই মাস সময় পাওয়া যাচ্ছে। এর সঙ্গে দুটি স্পেশাল বিসিএস অনুষ্ঠিত হওয়ায় অনেক প্রার্থীর প্রস্তুতির সময় আরও কমে গেছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষতিগ্রস্ত হওয়া এবং পূর্ববর্তী বিসিএসগুলোর তুলনায় ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি বৈষম্য তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে তারা মনে করছে দলটি।

এনসিপি আশাপ্রকাশ করে বলে, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে পিএসসি শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেবে এবং লিখিত পরীক্ষাকে দুই মাসের ‘ম্যারাথন প্রতিযোগিতা’ নয় বরং একটি ন্যায্য ও সঠিক মেধা যাচাই প্রক্রিয়া হিসেবে নিশ্চিত করবে।

এনসিপি ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত সমাধানের জন্য পিএসসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় প্রশ্নবিদ্ধ দুদক: নাহিদ

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন