হোম > রাজনীতি

তারেক রহমানের বক্তব্য নিয়ে গবেষণা: ৯০.৫% ইতিবাচক মনোভাব প্রকাশ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য ‘যেকোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে’ নিয়ে এক গবেষণায় দেখা গেছে, তার কথার প্রতি জনগণের ব্যাপক ইতিবাচক সাড়া রয়েছে।

স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের গবেষণায় উঠে এসেছে, তারেক রহমানের এ বক্তব্যের সাথে ৯০.৫% নেটিজেন ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। মাত্র ৮.২% নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন, আর ১.৪% নিরপেক্ষ থেকেছেন।

স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের পরিচালক (প্রশাসন) ইঞ্জিনিয়ার আসিফ হোসেন রচি বলেন, এই গবেষণায় আমরা বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করেছি। এটি প্রমাণ করে যে তারেক রহমানের বক্তব্য জনগণের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে, বিশেষ করে যারা স্বৈরাচারবিরোধী রাজনীতির পক্ষে।

সংস্থার অন্য এক পরিচালক (গণসংযোগ) মাহবুব নাহিদ বলেন, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত বিভিন্ন মতামত বিশ্লেষণ করে আমরা দেখেছি, তারেক রহমানের ‘স্বৈরাচারের বিচার’ সংক্রান্ত বক্তব্য নিয়ে মানুষের মধ্যে ইতিবাচক আবেগ কাজ করছে। এটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়।

গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতেও রাজনৈতিক বক্তব্য ও জনমতের ওপর গবেষণা চালিয়ে যাবে তারা।

উল্লেখযোগ্য যে, এই গবেষণায় ডেটা মাইনিং পদ্ধতির মাধ্যমে এটিএন নিউজ, এনটিভি, আরটিভি, চ্যানেল ২৪, বায়ান্ন টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি-তে প্রচারিত সংশ্লিষ্ট প্রতিবেদনে নেটিজেনদের কমেন্ট 'ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং' পদ্ধতির মাধ্যমে অ্যানালাইসিস করে সেন্টিমেন্ট নিরূপণ করা হয়েছে।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান