হোম > রাজনীতি

জাগপা ও আজাদীর সদস্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি অরাজনৈতিক সামাজিক সংগঠন আধিপত্যবাদবিরোধী জাতীয় দীক্ষা-আজাদীর ঘোষণাও দেন।

দেশ ও প্রবাস থেকে www.jogdaanbd.org ওয়েবসাইটের মাধ্যমে জাগপা ও আজাদীতে যোগদান করা যাবে।

রাশেদ প্রধান বলেন, মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে গড়া জাগপা গত ৪৬ বছর ধরে দেশ ও মজলুম মানুষের পক্ষে কাজ করে আসছে। জাতীয় নির্বাচনের পর সংগঠন সম্প্রসারণের লক্ষ্যে এই যোগদান কার্যক্রম শুরু করা হয়েছে। একই সঙ্গে বাহ্যিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে একটি দেশপ্রেমিক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তা থেকে আজাদীর প্রতিষ্ঠা করা হয়েছে।

এ সময় রাশেদ প্রধান যোগদান কার্যক্রমের জন্য পাঁচজন দায়িত্বশীলের নাম ঘোষণা করেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নজরুল ইসলাম বাবলু, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এস এম জিয়াউল আনোয়ার, খুলনা ও বরিশাল বিভাগে সাব্বির আহমেদ, রাজশাহী ও রংপুর বিভাগে শামীম আহমেদ এবং প্রবাসী বিভাগের দায়িত্বে থাকবেন ওলিউল আনোয়ার। তারা এই কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করবেন।

তৃণমূল দায়িত্বশীলদের যোগ্য হতে হবে: গোলাম পরওয়ার

রেডিওলজি টেকনোলজিস্টদের বিদেশে কর্মসংস্থানে অর্থনীতি সমৃদ্ধ হবে: ডা. রফিক

দেশ পুনর্গঠনে সব দলের সুনির্দিষ্ট প্রস্তাব চান প্রধানমন্ত্রী: নজরুল ইসলাম

বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের

৩০ আগস্ট সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা জাতীয় কমিটির

সাংবাদিক পিটিয়ে দমন করার দম্ভ ফ্যাসিবাদী মানসিকতার প্রমাণ: এনসিপি

ইউনানী মেডিকেল কলেজের সমস্যা সমাধানে সংসদে কথা বলব

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক