হোম > রাজনীতি

যুবলীগ নেতার দাঁত ভাঙার ঘটনায় আটক ছাত্রদল নেতা রিয়াজকে ছেড়ে দিল পুলিশ

নিউইয়র্কে জাতিসংঘের সামনে সংঘর্ষ

বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক থেকে

জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে যুবলীগ নেতা হৃদয় মিয়ার দাঁত ভেঙে যাওয়ার ঘটনায় আটক ছাত্রদল নেতা রিয়াজ আহমেদকে ছেড়ে দিয়েছে নিউইয়র্ক পুলিশ।

শুক্রবার জাতিসংঘের অধিবেশন চলাকালে দুই দলের নেতাকর্মীরা মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছাত্রদল নেতা রিয়াজের ঘুষিতে যুবলীগের হৃদয় মিয়ার একটি দাঁত ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ রিয়াজকে আটক করে নিয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে আমার দেশকে জানিয়েছেন বিএনপি নেতারা।

এদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিএনপি নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতাদের স্বাগত জানাতে জাতিসংঘের সামনে জড়ো হন।

ড. ইউনূসের আগমনের প্রতিবাদে একই সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেখানে সমাবেশের ঘোষণা দিলেও বিএনপির শোডাউনের মুখে বেশিক্ষণ টিকতে পারেননি। আওয়ামী লীগ নেতা নিঝুম মজুমদারের নেতৃত্বে বিভিন্ন দেশ থেকে আসা নেতাকর্মীরা সংঘর্ষের খবর শুনে হোটেলে ফিরে যান।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল