হোম > রাজনীতি

ইসলামী আন্দোলন ও ঐক্যজোটের সংলাপে সাত সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার

সংস্কার, নির্বাচন ও নারী কমিশনের প্রস্তাব ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোটের শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ইসলামী ঐক্যজোটের পক্ষে নেতৃত্ব দেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের। সভায় সাত বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্তগুলো হচ্ছে-জাতীয় নির্বাচনে সম্মিলিতভাবে আসন ভিত্তিক একক প্রার্থী ও এক বাক্স দেয়ার বিষয়ে কৌশলগত ঐকমত্য পোষণ; আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র তৈরির ব্যাপারে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো। যাতে আগামীতে ফ্যাসিবাদ কোনোভাবেই প্রতিষ্ঠিত না হতে পারে; প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান; গণহত্যাকারী, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা; আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা; নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিল ও জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা।

সভায় ইসলামী ঐক্যজোটের পক্ষে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা জোনায়ের আহমাদ, মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতী শামসুল আলম, মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা লিয়াকত আলী, মাওলানা মাসরূর আহমাদ।

ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার প্রমুখ।

বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি নাহিদ ইসলামের

জাতীয় সংগীতের সময় বসে থাকার ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

নোমানী হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের শাস্তির দাবি রাবি ছাত্রশিবিরের

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শনিবার

ঈদে শ্রমিক-মেহনতি মানুষের যাত্রা সহজ করার দাবি শ্রমিক আন্দোলনের

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান

গণঅভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টার নিন্দা ও প্রতিবাদ

মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর