হোম > রাজনীতি

শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার গড়ার আহ্বান

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর আসন্ন ত্রয়োদশ কংগ্রেস উপলক্ষে বুধবার রাজধানীর পুরানা পল্টনস্থ মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান কমরেড আবু সাইদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উত্থাপন করেন ত্রয়োদশ কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমরেড মিহির ঘোষ। বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এবং সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে সিপিবির পক্ষ থেকে উত্তর প্রদান করেন এবং বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন ত্রয়োদশ কংগ্রেস প্রস্তুতি কমিটির মিডিয়া উপ-পরিষদের আহ্বায়ক লাকী আক্তার। এছাড়াও সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, সম্পাদকবৃন্দ, কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ এবং কংগ্রেস প্রস্তুতি কমিটির বিভিন্ন উপ-পরিষদের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ইতোমধ্যে সারাদেশে সিপিবির শাখা, থানা, উপজেলা ও জেলা পর্যায়ের সম্মেলন সম্পন্ন হয়েছে। জেলা সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন মোট ৫২৫ জন প্রতিনিধি। এছাড়াও ২৬ জন পর্যবেক্ষক কংগ্রেসে অংশ নেবেন। দেড় শতাধিক ভেটারেন সদস্যকে কংগ্রেসে সম্মাননা প্রদান করা হবে।

বক্তারা আরও বলেন, সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সিপিবির ত্রয়োদশ কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। কংগ্রেসের উদ্বোধনী অধিবেশন আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী পর্ব শেষে বিএমএ মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হবে।

নানা বাস্তবতায় এবারের কংগ্রেসে বিদেশি সংগঠনসমূহের প্রতিনিধিরা যোগদান করছেন না। তবে ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সিপিবির কংগ্রেস উপলক্ষে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে।

এই কংগ্রেস থেকে সিপিবির ১৭ দফা কর্মসূচির ভিত্তিতে সিপিবির আগামীদিনের সংগ্রাম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সিপিবির রণনীতি-রণকৌশল নির্ধারণসহ ভবিষ্যতের লড়াই-সংগ্রামের পরিকল্পনা গ্রহণ করা হবে। সাংগঠনিক সক্ষমতা জোরদার করার লক্ষ্যে সিপিবির এই কংগ্রেস খুবই গুরুত্বপূর্ণ।

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ

দুর্গাপূজা ঘিরে রাষ্ট্রপতি-মন্ত্রীদের বক্তব্য ইসলামি আকিদার সঙ্গে সাংঘর্ষিক: জালালুদ্দীন

আসামে মুসলিম ও মসজিদ উচ্ছেদে নেজামে ইসলাম পার্টির উদ্বেগ

ভিন্নধর্মীদের অধিকার বেশি দেয় ইসলাম: মাওলানা আশরাফুল হক

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা ইউনিটের নতুন কমিটি, নেতৃত্বে যারা

নয় মাসে সহিংসতায় নিহত ২৬০, এ পরিস্থিতি আমাদের শঙ্কিত করছে: ইসলামী আন্দোলন

জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা

সরকার জনগণের প্রত্যাশা নিয়ে তামাশা করছে: মাওলানা আব্দুল হালিম

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’

আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে, প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হচ্ছে: জামায়াত আমির