হোম > রাজনীতি

বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্রের অংশ

শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১৯৭১ সালে শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট এ কৃষিবিদ ইন্সটিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বামপন্থি ও কলকাতাকেন্দ্রিক কিছু বুদ্ধিজীবী এবং ভারতপন্থীরা দীর্ঘদিন ধরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে আসছেন। তবে ইতিহাসের নানা তথ্য ও সত্য সামনে আসায় প্রমাণ হয়েছে, এই হত্যাকাণ্ড ভারতীয় সেনা ও গোয়েন্দাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল। কারণ, ১৬ ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।’

তিনি বলেন, ‘৮ ডিসেম্বরের আগেই ভারতের সেনাবাহিনী ঢাকায় অবতরণ করেছিল এর রেকর্ড রয়েছে। সে সময় রাজধানী ঢাকাসহ পূর্ব পাকিস্তান কার্যত ভারতীয় সেনাদের নিয়ন্ত্রণে ছিল।’

গোলাম পরওয়ার বলেন, ‘বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি সেনা ও তথাকথিত রাজাকার-আলবদররা আত্মসমর্পণ কিংবা প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়ায় ব্যস্ত ছিল। সে অবস্থায় তাদের পক্ষে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যা করার প্রশ্নই ওঠে না।’

তিনি আরও বলেন, ‘রাও ফরমান আলীসহ বিভিন্ন লেখকের তথ্য অনুযায়ী, পাকিস্তান সেনাবাহিনী ১৪ ডিসেম্বর আত্মসমর্পণ করতে চেয়েছিল। তবে ভারতীয় সেনাপ্রধানের ইচ্ছায় তা পিছিয়ে দিয়ে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের তারিখ নির্ধারণ করা হয়।’

শাহ আলী মাজারে অপ্রীতিকর ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ

ভাসানী ফারাক্কা লংমার্চ করেছেন, প্রয়োজনে সীমান্ত লংমার্চের ঘোষণা দেব

শরিয়াহ আইন বাস্তবায়নের আহ্বান জামায়াতের নায়েবে আমিরের

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি, বিএনপিও পাবে না

স্থানীয় নির্বাচন দ্রুত না করলে সরকারের প্রতি জনআস্থা ক্ষুণ্ন হবে

প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: পানিসম্পদ মন্ত্রী

আমরা কোরআন-সুন্নাহ মানি তাই দেশে সব ধর্মের মানুষ নিরাপদ: কর্নেল অলি

অতীতের মেয়র-কাউন্সিলররা জনগণের স্বাস্থ্য সুরক্ষার পরিকল্পনা নেয়নি

জনগণের দাবি আদায়ে সংসদ ও রাজপথে ভূমিকা রাখবে জামায়াত

চীন উদ্ধার না করলে আগাতে পারবেন না, প্রধানমন্ত্রীকে কর্নেল অলি