হোম > রাজনীতি

বদরুদ্দীন উমরের মৃত্যুতে এনসিপির শোকবার্তা

স্টাফ রিপোর্টার

প্রথিতযশা রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সমাজচিন্তক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক প্রকাশ করছে। আজ রোববার এক শোকবার্তায় এ শোক জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৯৩১ সালে জন্মগ্রহণ করা বদরুদ্দীন উমরের পিতা মরহুম আবুল হাশিম ছিলেন এই জনপদের মানুষের ঐতিহাসিক মুক্তি সংগ্রামের একজন প্রবাদপুরুষ।

খুনি হাসিনার শাসনামলে বাংলাদেশে ফ্যাসিবাদের বয়ান উৎপাদক ও সমর্থক মূলধারার বুদ্ধিজীবী ও সুশীল সমাজের বিপরীতে বদরুদ্দীন উমর ছিলেন গণমানুষের পক্ষের চিন্তক ও রাজনৈতিক শক্তি। ২০২৪ সালের জানুয়ারির ডামি-নির্বাচনের পূর্বেই তিনি এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে তাড়ানোর কথা বলেছিলেন। জুলাই অভ্যুত্থান সংঘটিত হওয়ার সময় এই গণআন্দোলনকে তিনি ‘গণঅভ্যুত্থান’ হিসাবে চিহ্নিত করতে পেরেছিলেন এবং পূর্বের অভ্যুত্থানসমূহের তুলনায় এটির ব্যাপকতা স্বীকার করেছিলেন। এছাড়াও, বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে তিনি ১৯৭২ সালেই ‘চিরস্থায়ী জরুরি অবস্থার সংবিধান’ হিসাবে অভিহিত করেছিলেন।

একজন গবেষক ও লেখক হিসেবে তিনি তার লেখনীতে বস্তুনিষ্ঠ এবং নৈর্ব্যক্তিক ইতিহাস তুলে ধরতেন। বাংলাদেশের জনগণের মুক্তিসংগ্রামের ইতিহাসের মুজিববাদী পাঠের বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার ছিলেন। নতুন বাংলাদেশে একাত্তরের জনযুদ্ধের প্রকৃত ও গণমানুষের ইতিহাসের তালাশ এবং পুনঃপাঠে তিনি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত হবেন।

তার মৃত্যুতে আমরা এক অপূরণীয় ক্ষতির মুখোমুখি হয়েছি। জাতীয় নাগরিক পার্টি তার শোকসন্তপ্ত পরিবার এবং সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন