বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, তোমরা আওয়ামী লীগের মতো হয়ো না। অন্যথায় তাদের মতোই পরিণতি ভোগ করতে হবে।
শুক্রবার উদয়পুর হাই স্কুল মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতা থেকে নেমে গেছে, এখন আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। মানুষ ভোট দেবে, যাকে পছন্দ করবে, সেই সরকার গঠন করবে। গত ১৭ বছর আমরা ভোট দিতে পারিনি। নেতাকর্মীদের ওপর চরম অন্যায়-অত্যাচার করা হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
খৈয়ম আরও বলেন, আওয়ামী লীগ সরকার আলেম-ওলামা এবং মসজিদের ইমামদের ওপর নির্যাতন চালিয়েছে এবং তাদের অধিকার হরণ করেছে। ভোট চুরি করে ও দিনের ভোট রাতে করে সরকারের লোকজন লক্ষ লক্ষ কোটি টাকা লুট করেছে। শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী কার্যক্রমের বিরুদ্ধে বিএনপি ও ছাত্র-জনতার আন্দোলনে নেতাকর্মীদের নিয়ে ভারতে পালিয়েছে।
জনসভায়, বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও বসন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল মিয়ার পরিচালনা বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল, যুগ্ম-আহ্বায়ক গাজী আহসান হাবীব, মো. আকমল হোসেন, সাবেক যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, জেলা যুবদলের সভাপতি খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আয়ুব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মণ্ডল, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক ও জেলা বিএনপির সাবেক সদস্য সাজেদুল বিশ্বাস সাজ্জাদ প্রমুখ।