হোম > রাজনীতি

ইইউ রাষ্ট্রদূতের বাসভবনে এনসিপির বৈঠক

স্টাফ রিপোর্টার

ইইউ রাষ্ট্রদূতের বাসভবনে এনসিপির বৈঠক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতসহ ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো রাষ্ট্রদূত ও ডেপুটি রাষ্ট্রদূতরা।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে গুলশান-২ অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও তার সদস্য দেশগুলোর কূটনীতিকদের বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৫টা ৪০ মিনিট পর্যন্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এছাড়াও উপস্থিত ছিলেন ইইউ ডেপুটি রাষ্ট্রদূত বাইবা জারিনা, ইইউ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্তিয়ান রিগার ব্রাউন, জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল সিস্তিগা, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস রাগনার উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, নেদারল্যান্ডসের ডেপুটি রাষ্ট্রদূত কুস ডিজকস্ট্রা ও ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডেরিক ইনজা।

অন্যদিকে এনসিপির পক্ষে কেন্দ্রীয় আহ্বায়ক ছিলেন আহবায়ক জনাব নাহিদ ইসলাম, যুগ্ম আহবায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ঢাকাস্থ কয়েকটি দেশের মিশন। প্রতিদিনই অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক নেতাদের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনায় বসছেন তারা।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা