হোম > রাজনীতি

ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ঢাকা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) ভবনে আপিল শুনানির চতুর্থ দিন মঙ্গলবার তার মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি।

গত ৩ জানুয়ারি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) সভাপতি কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের সময় এ ঘোষণা দেন। একই আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমানসহ দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

ঢাকা–২ আসনে ভোটার ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন। এ আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় প্রার্থী আমানউল্লাহ আমান, জামায়াতে ইসলামী মনোনীত কর্নেল (অব.) আবদুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।

সীমান্তবর্তী জেলায় প্রতিবাদ সমাবেশ, ঢাকায় বিক্ষোভ করবে ১১ দল

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

যুক্তরাজ্যের বার্মিংহামে বিএনপির প্রতিনিধি সমাবেশ

ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে: বিরোধীদলীয় নেতা

ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

সরকারি অর্থ খরচ করে ঢাকার দুই সিটি প্রশাসক ভোটের প্রচার চালাচ্ছেন

শেষ সময়ে লুটপাট বন্ধে ক্যালেন্ডার অনুযায়ী অর্থ বছর করা হোক

নাহিদ ইসলাম–ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, গণভোট সংস্কার বাস্তবায়ন নিয়ে আলোচনা

পুশইন ও সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি দেবে ১১ দলীয় ঐক্য

সরকারি অর্থ খরচ করে ঢাকার দুই সিটি প্রশাসক ভোটের প্রচার চালাচ্ছেন