হোম > রাজনীতি

ইফতার নিয়ে বিএনপির নতুন কর্মসূচি

স্টাফ রিপোর্টার

রাজনৈতিক দলগুলো এবং পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলের নতুন সূচি প্রকাশ করেছে বিএনপি। আগামী ১৯ মার্চ রাজনৈতিক দলগুলোর সম্মানে এবং ২১ মার্চ পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। দুটি ইফতারই হবে ইস্কাটনের লেডিস ক্লাবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রবিবার এ তথ্য জানিয়েছেন।

এবার রমজানে বিএনপির পক্ষ থেকে চারটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রথম রোজায় আলেম-ওলামা ও এতিম এবং গত ৬ মার্চ কূটনীতিকদের সম্মানে দলটির ইফতার মাহফিল হয়েছে।

পূর্বঘোষণা অনুযায়ী, রবিবার রাজনীতিকদের সম্মানে এবং ১২ ফেব্রুয়ারি পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে রাজনীতিবিদদের সম্মানে বিএনপির পূর্বঘোষিত ইফতার মাহফিলটি স্থগিত করা হয়।

গত শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির