হোম > রাজনীতি

গাজীপুরে মাদ্রাসাছাত্রী গণধর্ষণের প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

গাজীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে খেলাফত ছাত্র মজলিস।

শুক্রবার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, গাজীপুরে মাদ্রাসার এক নিরপরাধ ছাত্রীকে অপহরণ করে নৃশংসভাবে গণধর্ষণের ঘটনা শুধু অমানবিক নয়, এটি পুরো জাতিকে লজ্জিত করেছে। এমন জঘন্য অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, দেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতনের সংখ্যা বাড়ছে, যা রাষ্ট্র ও সমাজ উভয়ের জন্যই গভীর উদ্বেগের বিষয়। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, খেলাফত ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল শাহরিয়ার আলম, স্যার এ এফ রহমান হল সংসদের পাঠকক্ষ সম্পাদক ওয়াসির আল মাসতুর এবং বায়তুল মাল বিভাগের দায়িত্বশীল আলী হোসেন তন্ময় প্রমুখ।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা