হোম > রাজনীতি

আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই: আমিনুল হক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক।

শনিবার পল্লবী, রামপুরা, হাতিরঝিল ও কাফরুল থানার ১০ স্পটে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, জনগণ অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী ভয়াবহ রূপ আর দেখতে চায় না। আওয়ামী মানে হচ্ছে একটি শোষণ। আওয়ামী মানে হচ্ছে একটি অভিশাপ। সেই অভিশাপ নিয়ে বাংলাদেশের মানুষ আর কখনও বাঁচতে চায় না। কারণ বাংলাদেশের মানুষ স্বস্তি চায়, শান্তি চায়। ভবিষ্যৎতে আর কোনো স্বৈরাচার দেখতে চায় না।

আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করছে তাদের সাবধান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত দেড় দশক এ আওয়ামী স্বৈরাচারের হাত রক্তে রাঙানো। এই রক্তের দাগ এখনও শুকায়নি। তাই রক্তের বিনিময়ে কোনোভাবেই আজকে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার অপচেষ্টা করছেন, তারা দয়া করে সাবধান হয়ে যাবেন। কারণ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো অধিকার বা সুযোগ নেই।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন