হোম > রাজনীতি

নতুন করে দেশ গঠনের আহ্বান তারেক রহমানের

১৭ বছর পর নয়াপল্টন কার্যালয়ে

স্টাফ রিপোর্টার

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে সোমবার বিকেলে তার প্রথম আগমন। এর আগে বেলা ৩টায় তিনি গুলশান এভিনিউ’র বাসভবন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে রওনা হন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৪টায় পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান। এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আজ এখানে কোনো অনুষ্ঠান নেই। রাস্তা বন্ধ রাখলে সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হবে। তাই আমরা চেষ্টা করব রাস্তাটি যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, আপনাদের সাথে যখন কর্মসূচি দিব—তখন বক্তব্য রাখব। সকলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি ও দোয়া করি যে সবাই সুস্থ ও ভালো থাকেন। আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

হাফেজদের হাতে সমকামী লেখকের বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন

গণভোটের রায় না মানলে জনগণকে নিয়ে এক দফায় যাবে ১১ দল