হোম > রাজনীতি

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি: নাহিদ ইসলাম

আতিকুর রহমান নগরী

জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দলীয় প্রতীক প্রসঙ্গে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘শাপলাই হবে এনসিপির প্রতীক, এই প্রতীক নিয়েই আমরা আগামী জাতীয় নির্বাচনে অংশ নেব।’

শনিবার সকালে রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদের কোনো আইনগত ভিত্তি নেই; তাই এ সনদে স্বাক্ষর করা কেবল লোক দেখানো এবং ‘জুলাইয়ের সঙ্গে প্রতারণা’র সামিল।

নাহিদ ইসলাম বলেন, ঐক্যমত কমিশন যদি আলোচনার জন্য ডাকে, তবে এনসিপি সাড়া দেবে। তবে নোট অব ডিসেন্টের বা ভিন্নমত-এর সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

এনসিপি নেতা আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি পর্যবেক্ষণ করছে দলটি। একই সঙ্গে জনপ্রশাসনের নিরপেক্ষতা নিয়েও তারা শঙ্কা প্রকাশ করেন।

এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, নির্বাচন কমিশনের অনুমোদিত প্রতীকের তালিকায় ‘শাপলা’ নেই, তাই এনসিপি এই প্রতীক ব্যবহার করতে পারবে না। তিনি বলেন, “এনসিপি যাই দাবি করুক না কেন, কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত।”

গতকাল শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওড়পাড়ের সীমান্তবর্তী উত্তর শ্রীপুর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা