হোম > রাজনীতি

দুর্গাপূজায় নাটোরের সব মন্দির পাহারা দেবে বিএনপি নেতাকর্মীরা

মতবিনিময় সভায় দুলু

জেলা প্রতিনিধি, নাটোর

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন কোনো নাশকতা ঘটাতে না পারে, এজন্য বিএনপি নেতাকর্মীরা নাটোরের সব মন্দির পাহারা দেবে।

দুর্গাপূজা ঘিরে এ পরাজিত শক্তির নেতাকর্মীরা কোনো ষড়যন্ত্র করলে বিএনপির নেতাকর্মীরা তা রুখে দেবে। গতকাল নাটোর জেলা বিএনপির কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে শহরের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা দেখে আসছি, হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজা এলে একটি মহল ভীতিকর পরিস্থিতির আশঙ্কা তৈরি করে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেই তারা এটা করে। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাইকে ভয় দেখায় জঙ্গি হামলা হবে বলে।

দুলু বলেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। আসলে এসব কথা বলে তারা মানুষের ভেতর আতঙ্কের সৃষ্টি করে রাজনৈতিক ফাঁয়দা লুটে। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে তিনি বলেন, সব ষড়যন্ত্র ও চক্রান্ত রুখতে বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত আছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সকল সংখ্যা লঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করবে বিএনপি। নাটোরেও সংখ্যা লঘু সম্প্রদায়ের পাশে থাকবে তারা।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল