হোম > রাজনীতি

আমার দেশ সম্পাদকের মায়ের ইন্তেকালে খেলাফত আন্দোলনের শোক

স্টাফ রিপোর্টার

দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানি, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।

এক শোকবার্তায় দলটির নেতারা বলেন, মরহুমা মাহমুদা বেগম ছিলেন একজন গর্বিত ও মহীয়সী মা। তিনি ছিলেন আদর্শ মানুষ গড়ার একজন নিপুণ কারিগর। তাঁর ইন্তেকালে আমরা একজন গুণী মানুষকে হারিয়েছি। হারিয়েছি একজন মহান শিক্ষক এবং সংগ্রামী নারীকে ।

নেতৃবৃন্দ বলেন, মাহমুদুর রহমানের মতো আপোষহীন একজন সাহসী বীর সৈনিক গঠনের পিছনে এই মায়ের যে ভূমিকা তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

আমরা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মকাম নসিব করুন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন