হোম > রাজনীতি

জাতীয় নির্বাচনে সমমনা ইসলামী দলগুলোর ঐক্য অপরিহার্য: মাওলানা ইউসুফী

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা দেখা যাচ্ছে। দেশে ইসলামী রাজনীতির পক্ষে অবস্থান শক্তিশালী করতে হলে সমমনা ইসলামী দলসমূহের নির্বাচনী ঐক্য গঠন এখন সময়ের দাবি।

মঙ্গলবার পুরানো পল্টনে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন উপকমিটির আহবায়ক মাওলানা আবদুর রব ইউসুফী এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, কেন্দ্রীয় সদস্য মাওলানা বোরহান উদ্দিন, ছাত্র জমিয়ত সভাপতি রিদওয়ান মাযহারী, ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির ও সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান নাঈম প্রমুখ।

আবদুর রব ইউসুফী বলেন, জমিয়তের প্রার্থীরা ইতোমধ্যেই মাঠে নেমেছেন, গণসংযোগ ও দাওয়াতি প্রচারণা চালাচ্ছেন। তবে ইসলামপন্থীদের মাঝে ঐক্য হলে সংসদে ইসলামী শক্তির উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, ইসলামী দলসমূহের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে আন্তরিকতার ভিত্তিতে একটি যুগোপযোগী সমঝোতা ও আসন সমঝোতা প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। জনসমর্থন ও নীতিগত অবস্থান বিবেচনায় রেখে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করলে উভয়পক্ষই উপকৃত হবে।

জমিয়ত সব সময়ই ইসলামী ঐক্যের পক্ষে ছিল, আছে এবং থাকবে, জমিয়তের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় মুরুব্বি আলেমগণ ঐক্যের একটা পথ নির্দেশনা দিয়ে গেছেন, আমরা সেই পথে চললে আমাদের পথ আরো উজ্জ্বল হবে এবং ইসলামি ঐক্য আরো অটুট হবে বলে মাওলানা ইউসুফী দৃঢ়ভাবে উল্লেখ করেন।

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

দুর্গাপূজার নিরাপত্তায় এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

মক্কা-মদিনায় হুতি বিদ্রোহীদের হামলার প্রতিবাদে আহলে হাদিসের মানববন্ধন

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: আতিকুর রহমান

বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: মঈন খান

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

বিমানবন্দরের অব্যবস্থাপনার দায় আড়াল করতে আখতারুজ্জামানকে গ্রেপ্তার

তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

প্রবাসীদের অধিকার রক্ষায় প্রয়োজনে শহীদও হতে পারি: আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ