হোম > রাজনীতি

সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর আদাবর এলাকায় বহুল আলোচিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল হাসেম হাসু অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে আদাবরের নিজ বাসা থেকে তাকে আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এলাকায় ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, হাসুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। বিশেষ করে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গত জুলাইয়ের ঘটনাপ্রবাহের পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতি অনুযায়ী তাকে আদালতে হাজির করা হবে।

অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, হাসু ও তার ভাই কাসু দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। দলীয় পরিচয় ব্যবহার করে তারা সাধারণ মানুষ ও এমনকি নিজেদের দলের নেতাকর্মীদের ওপরও প্রভাব খাটাতেন। জমি দখল, বাড়িঘর দখল এবং চাঁদাবাজির মতো অভিযোগ বহুদিন ধরে ঘুরপাক খাচ্ছিল।

স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, শতাধিক জমি ও স্থাপনা দখলের অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের সময় তারা প্রভাবশালী এক শীর্ষ সন্ত্রাসীর আত্মীয় পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে বলে অভিযোগ রয়েছে। ফলে দীর্ঘদিন ধরেই আদাবর এলাকায় এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে পলাতক আসামিদের ধরতে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সেই ধারাবাহিকতায় হাসুর গ্রেপ্তার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এদিকে, হাসুর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি তার সহযোগী ও সংশ্লিষ্টদের খোঁজেও তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

ঈদযাত্রায় ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ে জামায়াতের উদ্বেগ

সায়মা ফেরদৌস ম্যামের সঙ্গে বাকবিতণ্ডার সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন

দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানিতে ছাত্রশিবিরের শোক

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত

ঈদযাত্রায় ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ে জামায়াতের উদ্বেগ

দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা

ঈদযাত্রায় হতাহতের ঘটনায় জামায়াতের গভীর শোক ও উদ্বেগ

মন্ত্রী-এমপিদের এলাকায় জমে উঠেছে ঈদ রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা জনগণ মানবে না: জামায়াত আমির

বিএনপির কাউন্সিল শিগগিরই হবে: মির্জা ফখরুল