হোম > রাজনীতি

ইচ্ছা করলে আমি হাসিনার ক্যাবিনেটে মন্ত্রী হতে পারতাম: ভিপি নুর

গোপালগঞ্জ প্রতিনিধি

গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, আমাদের সুযোগ ছিল, আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম, তাহলে শেখ হাসিনার কেবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতাম, শত কোটি টাকার মালিক হতাম। কিন্তু আমরা আপস করিনি। আমরা মুখে যা বলেছি, অন্তরেও তা ধারণ করেছি। রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে। তাই জনগণের প্রতিনিধিদের নেতা বানাতে হবে।

শুক্রবার জেলা গণ-অধিকার পরিষদের আয়োজনে মুকসুদপুর কলেজ মোড়ে অনুষ্ঠিত পথ-সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণ-অধিকার পরিষদের সভাপতি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে নির্বাচন নয়। নতুন বন্দোবস্ত নিয়ে আলোচনা চলছে- যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠিত হবে। ধাপে ধাপে আমাদের নতুন বন্দোবস্তের দিকে এগিয়ে যেতে হবে।

নুরুল হক নুর বলেন, বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সাংবাদিক নির্মল সেন, ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, মতুয়া সম্প্রদায়ের হরি চাঁদ ঠাকুর, জাতীয় ক্রিকেট দলের রকিবুল হাসান, সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতসহ বহু গুণীজন এই মধুমতীর তীর বিধৌত গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন। তাই গোপালগঞ্জের সব মানুষকে খারাপ ভাবা ঠিক নয়।

তিনি আরো বলেন, ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই গোপালগঞ্জ।

পথ-সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদার এবং সঞ্চালনায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে বৃক্ষরোপণ-পরিচ্ছন্নতা অভিযান ছাত্রদলের

জনরোষ সৃষ্টির আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন

ক্লিন ঢাকা কর্মসূচিতে ২৯০ খাল ও ড্রেন পরিষ্কার

সব চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করতে হবে: ফজলুল হক মিলন

জামায়াতে যোগ দেওয়া ৬৫০ জনের মধ্যে সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, কওমি আলেম, ফুটবলার

‘কওমি আলেমদের জন্য অন্তর থেকে দোয়া করি, সংসদে তাদের জন্য কথা বলা আমার দায়িত্ব’

কওমি-বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

নেপালের ভয়াবহ বন্যা ও হিমবাহধসের ঘটনায় জামায়াতের শোক

‘স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান’

জিয়া-খালেদার মাজারে শ্রদ্ধা শেষে পরিচ্ছন্নতা কার্যক্রমে ছাত্রদল