খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্যের উপর পুনরায় জোর দিয়ে বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এখনো হুমকির সম্মুখীন। আধিপত্যবাদী ও তাদের দোসর বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।
মঙ্গলবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। বৈঠকে দলটির নেতারা এসব কথা বলেন।
দলটির নেতারা বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে উসকানি দিয়ে ভূমি দখলের পায়তারা করছে। তাদের কয়েকটি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে এখনো তথ্যসন্ত্রাস ছড়াচ্ছে। আদালত থেকে গ্রেপ্তার পরোয়ানা জারির পরও শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে ভারত বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে।
মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ডা: রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, জহিরুল ইসলাম, জিল্লুর রহমান, আলহাজ¦ ফয়জুল ইসলাম, অ্যাডভোকেট শায়খুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজিজুল হক, আলহাজ নুর হোসেন, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসেন প্রমুখ।