হোম > রাজনীতি

বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠিত করা যাবে না: সাইফুল

স্টাফ রিপোর্টার

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপ মুক্ত না হলে বিচার বিভাগের কোন সংস্কারই ন্যায়বিচার নিশ্চিত করতে পারবে না।

শুক্রবার বিকেলে গণতান্ত্রিক আইনজীবী সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ইতোমধ্যে বিচার ব্যবস্থার সংস্কারের অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে ইতোমধ্যে বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু বিচার বিভাগকে এখনও জনপ্রত্যাশা অনুযায়ী উপযুক্ত ভূমিকায় দেখা যাচ্ছে না। ন্যায্য বিচার পাওয়ার আশায় লাখ লাখ মানুষকে এখনও হাহাকার করতে হয়।

তিনি বলেন, সব সরকারই কোন না কোনভাবে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে চায়।গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও তার বড় দাগের কোন পরিবর্তন হয়নি।

তিনি আর বলেন, বিচার বিভাগ জনগণের শেষ ভরসার যায়গা; অথচ তাকে রাজনৈতিক বিরোধীদের হয়রানি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা