হোম > রাজনীতি

বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দেওয়া বিএনপির কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

মঙ্গলবার বিকালে তার বাহকের মাধ্যমে দলটির রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভীর কাছে নোটিশের জবাবটি দেন বলে জানিয়েছেন তিনি।

এবিষয়ে ফজলুর রহমান আমার দেশকে বলেন, নোটিশের জবাব দেওয়ার সময় ছিল আজ (মঙ্গলবার) বিকাল ৪টার মধ্যে। এর আগেই বিকাল সাড়ে ৩টার মধ্যে জবাব দিয়েছি।

তবে নোটিশের জবাবে কী বলেছেন, তা বলতে চাননি তিনি।

তবে একটি সূত্র জানিয়েছে, ফজলুর রহমান তার জবাবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ অস্বীকার করেন।

তবে জামায়াতে ইসলামের নাম উল্লেখ করে রাজনৈতিকভাবে ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে চিরদিন কথা বলে বলে উল্লেখ করেন।

গত ২৪ আগস্ট রাত ৯টায় কারণ দর্শানো নোটিশ দেয় বিএনপি। এই নোটিশে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগ এনে এই নোটিশ দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে দিতে বলা হলেও ফজলুর রহমানের আবেদনের প্রেক্ষিতে নোটিশের জবাব দেওয়ার সময় আরও ২৪ ঘণ্টা বাড়ায় বিএনপি।

নোটিশে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগটি অস্বীকার করেন ফজুলর রহমান। তিনি, অত্যন্ত দুঃখের সঙ্গে আমি এই অভিযোগটি অস্বীকার করে বলতে চাই, আমি কোনোদিন কুরুচিপূর্ণ বক্তব্য দেই নাই, যা আমার স্বভাব ও চরিত্রের বিপরীতে। আমিই প্রথম ২০২৪ সালের ১৬ জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদকে পুলিশ সরাসরি গুলি করে হত্যার করার বলেছিলাম, সে এই একুশ শতাব্দির প্রথম বীরশ্রেষ্ঠ। আমার বক্তব্যে জুলাই-আগষ্ট শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে আসছে।

এছাড়া তিনি জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগও অস্বীকার করেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমি নাকি জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলেছি, যা আমার ধর্ম বিশ্বাসের প্রতি অবিচার। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই আমি ইসলাম ধর্ম এবং আল্লাহ রাসুলে বিশ্বাসী ব্যক্তি। তবে রাজনৈতিকভাবে ধর্মব্যবসায়ীদের (যেমন জামায়াতে ইসলামী) বিরুদ্ধে চিরদিন কথা বলেছি, আগামীতেও বলব।

এছাড়া তিনি জবাবে দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে ১১টি বক্তব্য উপস্থাপন করেন।

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে