হোম > রাজনীতি

প্রবাসীদের নিয়ে পাপিয়ার বিরূপ মন্তব্য, কড়া প্রতিবাদ সারজিসের

আতিকুর রহমান নগরী

সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া ও সারজিস আলম

বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তি নিয়ে বিরোধিতা করেন। এটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়। বর্তমানে বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে। তার বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে।

পাপিয়ার বক্তব্য নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে ক্যাপশনে তীব্র প্রতিক্রিয়াও জানাচ্ছেন অনেকে।

এদিকে শুক্রবার এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি নেত্রী পাপিয়ার এক মিনিট এক সেকেন্ডের ওই টকশোর ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন‌‌‌‌‌‌‌‌‌‌‍‌—এই টাইপ কিছু তথাকথিত পলিটিশিয়ানরা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ‘কামলা’ মনে করে। এদের এই মানসিকতার কারণে এয়ারপোর্ট থেকে শুরু করে পাসপোর্ট অফিস, মন্ত্রণালয় থেকে শুরু করে ভিসা অফিস; সব জায়গায় প্রবাসী ভাইবোনদের সাথে নিকৃষ্ট আচরণ করা হয়। প্রবাসী ভাইবোনদের সময় হয়েছে—নিজের অধিকার বুঝে নেওয়ার, কালপ্রিটদের চিনে রাখার।’

অন্যদিকে ওই টকশোতে পাপিয়া বলেছিলেন—প্রবাসী ভোটাররা রেমিট্যান্স দেয়, তাদের পরিবারের জন্য প্রবাসীরা টাকা পাঠান, ভিটেমাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, সে জন্য তার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানো। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে হবে, ভোটার হতে হবে কে বলছে? বাংলাদেশের সুখে-দুঃখে একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রং পানি থেকে, রিমান্ড, লোহার রড থেকে থেঁতলে করা আর পুলিশ পিটুনি, দিনের পর দিন ৪০ দিন-৫০ দিন রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা ভুক্তভোগী?

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন