হোম > রাজনীতি

বেসরকারিভাবে নির্বাচিত রুমিন ফারহানা

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে চমক দেখিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। হাঁস প্রতীকে বিপুল ভোটে এগিয়ে থেকে তিনি এ আসনে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।

বেসরকারি ফলাফলে দেখা যায়, হাঁস প্রতীকে রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৯ ভোট। ফলে ৩৭ হাজার ৫৬৮ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন রুমিন।

১৫১টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে গণনা শেষে এই ফল ঘোষণা করা হয়।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার বেসরকারিভাবে এ ফলাফল নিশ্চিত করেছেন।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান