হোম > রাজনীতি

ভারত নিজেদের ভাল চাইলে খুনিদের দ্রুত ফেরত দিতে হবে : জাগপা

স্টাফ রিপোর্টার

‎জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার বলেছেন, ভারত নিজেদের ভাল চাইলে শেখ হাসিনা সহ সকল আশ্রিত খুনিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে হবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে খুনি শেখ হাসিনাকে ফেরতের দাবীতে ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

‎তিনি বলেন, জুলাই গণহত্যা সহ বিগত সতের বছর শেখ হাসিনা দেশের জনগণের সাথে রক্ত খেলায় মেতে ছিলেন। বিনা বিচারে রাজনৈতিক দলগুলোর হাজার হাজার নেতাকর্মীদের জেলে রেখেছেন। অসংখ্য পরিবারের স্বজনদের গুম-খুন করেছেন। আয়নাঘর বানিয়ে তিলে তিলে অসংখ্য মানুষকে লাশ করেছে। আজ দেশের মানুষ শেখ হাসিনাকে ফেরত চায়। খুনি হাসিনার বিচার চায়।

‎তিনি আরো বলেন, আগামী ৬ আগস্ট বাংলাদেশের মানুষ জাগপার ঘেরাও কর্মসূচিকে ঘীরে ব্যাপক উৎসাহ সমর্থন দিয়েছেন। আমরা আশা করছি ভারত সরকার দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে ফেরত দিবেন নতুবা ভারতের সাথে বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ক বিদ্বেষপূর্ণ হবে।

‎এসময় উপস্থিত ছিলেন জাগপার সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, সহসভাপতি মোহাম্মদ আলী ফকির, যুব নেতা মো. ডালিম, নিরঞ্জন দাস, ছাত্রনেতা এনামুল হক এনাম প্রমুখ।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান