হোম > রাজনীতি

হাসান আরিফের শূন্যতা সহজে পূরণ হবার নয়: মির্জা ফখরুল

স্পোর্টস রিপোর্টার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে সেটা সহজে পূরণ হবার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শোক জানাতে গিয়ে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তিনি শুধু স্বনামধন্য আইনজীবীই ছিলেন না। তিনি একজন গণতন্ত্রে বিশ্বাসী বিশিষ্ট মানুষও ছিলেন। এখন গণতন্ত্র উত্তরণে যে কাজ শুরু হয়েছে সেখানে তার খুব বেশি প্রয়োজন ছিলো। আমি একজন সুহৃদকে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা