হোম > রাজনীতি

জিয়াউর রহমানের মাজারে জেডআরএফের শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদত বার্ষিকী আজ। এ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) কর্মকর্তা ও সদস্যরা। পরে জিয়াউর রহমান ও দেশবাসীর জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক ড. ছবিরুল ইসলাম হাওলাদার।

বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেডআরএফ গঠিত জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান, সদস্য সচিব প্রকৌশলী মাহবুব আলম ডা. এএস হায়দার পারভেজ, অধ্যাপক ড. আব্দুল করিম, অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, প্রকৌশলী জহিরুল ইসলাম, অধ্যাপক আতাউর রহমান, অধ্যাপক আনিছুর রহমান, অধ্যাপক গোলাম রাব্বানী, সাঈদ খান, ডা. তানজিম রুবাইয়্যাত আফিফ, ড. আনারুল প্রমুখ।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আমাদের অনুপ্রেরণা। আজকে তার ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমরা তার মাজারে শ্রদ্ধা নিবেদন করে বিশেষ মুনাজাত করেছি। আজকের দিনে আমাদের অঙ্গীকার আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার হবে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন