হোম > রাজনীতি

ভোটের অধিকার সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে: খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আপনাদের এতো ত্যাগ সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, সেজন্য সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পর পরস্পরকে সহযোগিতা করবেন। তিনি বলেন, দেশবাসীর যে ভোটের অধিকার, তা সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে।

গতকাল সোমবার ঈদুল ফিতর উপলক্ষে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সূচনা বক্তব্যে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সবার পক্ষ থেকে। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চেয়ারপারসনকে বক্তব্য দেয়ার অনুরোধ করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবেগে আপ্লুত হয়েছেন দীর্ঘদিন পর এভাবে সবাইকে দেখতে পেয়ে। খালেদা জিয়া বলেন, দেশবাসীর যে ভোটের অধিকার, তা সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে। আমার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করছি। আল্লাহ যেন আমাদের সাহায্য করেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন