হোম > রাজনীতি

জুলাই সনদে বিএনপির সই করা পাতা বদলে দিয়েছে ঐকমত্য কমিশন

রাজবাড়ীতে রিজভী

আতিকুর রহমান নগরী

জুলাই জাতীয় সনদে বিএনপির সই করা পাতা বদল করে অন্য পাতা যুক্ত করে ঐকমত্য কমিশন জমা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাগ্রামের বাসিন্দা গফুর মল্লিকে আর্থিক সহায়তা প্রদানের পর সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, “জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত কোনো পাতা নেই। অন্য পাতা সেখানে যুক্ত করে জমা দেওয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক ও প্রতারণামূলক কাজ। জনগণের সঙ্গে এমন প্রতারণা চলতে পারে না।”

তিনি বলেন, “মুহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তার নেতৃত্বে গঠিত সরকার ও কমিশনের কর্মকাণ্ডে জনগণ আস্থা রেখেছিল। কিন্তু কমিশনের ভেতর থেকে এমন প্রতারণামূলক ঘটনা ঘটবে, মানুষ তা বিশ্বাস করতে পারছে না।”

জুলাই সনদে ৪৭ থেকে ৪৮টি ধারা রয়েছে, যেগুলো আইনিভাবে কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে বলে মনে করেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

‘ভেজাল ও প্রতারণামূলকভাবে’ তৈরি এ সনদ দেশের মানুষের সঙ্গে ‘প্রতারণা’ ছাড়া আর কিছু নয় বলে মনে করেন বিএনপির এ নেতা।

এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব কৃষিবিদ মকছেদুল মোমিন মিঠুন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্যসচিব কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক আসলাম মিঞা এবং সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

সমন্বিত সাংস্কৃতিক সংসদের নতুন কমিটি গঠন

এনসিপির নারীশক্তির আত্মপ্রকাশ রোববার

আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সব নারীকে জামায়াতের শুভেচ্ছা

শ্রমিকদল অনৈতিক কাজ করবে না, করতেও দেবে না: শিমুল বিশ্বাস

কয়েকটি মিডিয়া নতুন করে ফ্যাসিবাদের দালালি শুরু করেছে: সারজিস

ভারতীয় হাইকমিশনের ইফতারে জামায়াত নেতারা

কূটনীতিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার

সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে: জামায়াত আমির

নারীর নিরাপত্তা নিশ্চিত হলেই সত্যিকারের ক্ষমতায়ন সম্ভব

রিজওয়ানা হাসানের বক্তব্যে নির্বাচনি ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: মামুনুল হক